ঢাকা, ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু



ক্যাম্পাস

এগ্রিবার্তা ডেস্ক

(১ দিন আগে) ১ মার্চ ২০২৬, রবিবার, ৮:১৩ অপরাহ্ন

agribarta

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। রবিবার (১ মার্চ) হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের আওতায় এনহান্সিং দ্যা প্লান্ট হেলথ ক্লিনিক ইন দ্যা ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট প্যাথলজি অ্যান্ড সিড সায়েন্স ফর কাটিং-এজ রিসার্চ, কোয়ালিটি এডুকেশন অ্যান্ড স্ট্রেনথেন্ড আউটরিচ একটিভিটিজ সাব প্রজেক্টের মাধ্যমে এই ক্লিনিকের যাত্রা শুরু হয়।

প্লান্ট হেলথ ক্লিনিক সর্ম্পকে প্রকল্পের এসপিএম প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম বলেন, এই প্লান্ট হেলথ ক্লিনিকের মাধ্যমে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা হাতে কলমে শিক্ষা লাভ করতে পারবে। এ ছাড়াও এমএস ও পিএইচডি শিক্ষার্থীরা গবেষণার সুযোগ পাওয়ার পাশাপাশি কৃষকরা গাছের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে পারবে।

এই প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা উপলক্ষে রবিবার সিকৃবির ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাব প্রজেক্টের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

কর্মশালায় প্রধান অতিথি বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর গবেষণা ও মানসম্পন্ন ল্যাব সুবিধা শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে কৃষিক্ষেত্রে উদ্ভিদের রোগ নির্ণয়, পরামর্শ প্রদান এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে প্ল্যান্ট হেলথ ক্লিনিক কার্যকর অবদান রাখবে। উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্ল্যান্ট হেলথ ক্লিনিক উন্নয়ন সংক্রান্ত এই উপ-প্রকল্প বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং কৃষক পর্যায়ে কার্যকর সম্প্রসারণ সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন

সর্বশেষ