ঢাকা, ৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

বাকৃবিতে সহস্রাধিক ছাত্রীর অংশগ্রহণে শিবিরের ‘বারাকাহ ইফতার’ আয়োজন



ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধি

(২ ঘন্টা আগে) ৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৪:৪৪ অপরাহ্ন

agribarta

রমজানের মাহাত্ম্য ও আনন্দ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের জন্য গণ ইফতার কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা। ‘বারাকাহ ইফতার প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক এ আয়োজনেে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক নারী শিক্ষার্থীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

বুধবার (৪ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলসংলগ্ন কেআর মার্কেটে এ কর্মসূচি শুরু হয়। বিভিন্ন বর্ষের নারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি আবু নাছির ত্বোহা ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‘বারাকাহ ইফতার’ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাছির ত্বোহা বলেন, মুসলমানদের সবচাইতে বড় সংস্কৃতি রমজানকে উদযাপন করার জন্যই নিয়মিত ইফতারের প্রোগ্রামগুলো যেমন গণ ইফতারের আয়োজন করে আসছি আমরা। আমাদের শিক্ষার্থী ছেলে ভাইদের জন্য সেন্ট্রাল মসজিদে ২ হাজার ৭০০ ছেলেদেরকে নিয়ে আমরা গণ ইফতারের আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের বোনদের জন্য আজকের এই আয়োজন। আমরা চেষ্টা করেছি এক হাজারের অধিক শিক্ষার্থী বোনদেরকে ইফতার দেওয়ার জন্য।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি আল্লাহর রাসূলের সেই হাদিসকে অনুসরণ করার, যেখানে আল্লাহর রাসূল (সা:) বলেছেন যে একটি খেজুর বা এক গ্লাস পানি হলেও তোমরা রোজাদারদেরকে ইফতার করাও। তো সে সংস্কৃতিকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। তারই উদ্দেশ্যে আজকের এই 'বারাকাহ ইফতারের' আয়োজন।

এছাড়া একই দিনে ছাত্রশিবিরে আয়োজনে বাকৃবির আশরাফুল হক হলের শতাধিক শিক্ষার্থী নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন হল মসজিদের ইমাম, বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন,অফিস সম্পাদক ইউনুস বিন হোসাইন, প্রচার ও ছাত্র অধিকার সম্পাদক শিবলী সাদীসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সীরাত কুইজ প্রতিযোগিতা'২৬ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় বর্ষে সেরা তিনজন করে মোট ছয়জনকে পুরস্কৃত করা হয়।
এসময় বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন বলেন, পবিত্র মাহে রমজান তাকওয়া অর্জনের মাস। ৩০ দিনের এই ছোট যাত্রায় আমরা নিজেদেরকে আল্লাহ জন্য বরাদ্দ রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত আমাদের বিকল্প কোনো পাথেয় নাই। নিজেদের আমল আখলাক ইসলামী গড়নে সাজিয়ে তুলতে হবে। পাশাপাশি ইসলামী জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন

সর্বশেষ