ঢাকা, ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার

আইসিইউতে চিকিৎসাধীন বাকৃবি শিক্ষার্থী জীমের জন্য আর্থিক সহযোগিতার অনুরোধ



ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি

(৩ সপ্তাহ আগে) ৭ মার্চ ২০২৬, শনিবার, ৮:০৮ অপরাহ্ন

agribarta

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক তানিউল করিম জীম স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করে দীর্ঘ সাত দিন ধরে কলকাতার মনিপাল হাসপাতালেচিকিৎসাধীন। গত ১ মার্চ ব্যাঙ্গালোর থেকে কলকাতা ফেরার পথে তিনি স্ট্রোক করেন এবং তিনদিন যাবৎ কোমায় আছেন। শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। 
সেখানে আইসিইউ চিকিৎসা বাবদ প্রতিদিন প্রায় ২ (দুই) লক্ষ টাকা ব্যয় হচ্ছে। এমতাবস্থায় জীমের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। 
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মনিপাল হাসপাতালে আইসিইউ চার্জ ও প্রয়োজনীয় ওষধ মিলে প্রতিদিন প্রায় দুইলক্ষ টাকা খরচ হচ্ছে। যা তার পরিবারের পক্ষে দীর্ঘদিন ধরে বহন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘমেয়াদি আইসিইউ চিকিৎসা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয়ের জন্য বিপুল অর্থ প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে একা বহন করা প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে তার সহপাঠী, জুনিয়র, সিনিয়র, বন্ধু, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, কৃষিবিদ অ‌্যালামনাই পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছে তার পরিবার।
ব্যাংক একাউন্ট ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহযোগিতা পাঠানো যাবে।
জীমে৷ ছোটভাই তাজনুর করিম মীমের মোবাইল ব্যাংকিং বিকাশ ও নগদ নম্বর- 01309074876 এবং রকেট নম্বর 013090748765।
এছাড়া ব্যাংকে সহযোগিতা পাঠানোর জন্য ইসলামী ব্যাংক পিএলসির একাউন্ট নম্বর- 20504740200162902 ; একাউন্ট নাম: TAJNUR KARIM MIM (জীমের আপন ছোট ভাই) ; শাখা: বনপাড়া, নাটোর শাখা: রাউটিং নাম্বার: 125690287 এবং সুইফ্ট কোড: IBBLBDDH474 এর মাধ্যমে সহযোগিতা পাঠানো যাবে।
প্রসঙ্গত, তানিউল করিম জীম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত। তার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রেশন নম্বর- ৪৮৩৭৭ । তিনি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন

সর্বশেষ