ঢাকা, ৯ মে ২০২৬, শনিবার

বাকৃবিতে ‘গ্রিন বাউ, ক্লিন বাউ’র সভাপতি অধ্যাপক ড. আরিফুল, সম্পাদক কৌশিক



ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি


Deprecated: Creation of dynamic property DateInterval::$w is deprecated in /home/agribart/public_html/func/common-func.php on line 63

(৩ সপ্তাহ আগে) ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ৮:১৮ অপরাহ্ন

agribarta

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন রাখতে গঠিত নতুন সংগঠন ‘গ্রিন বাউ, ক্লিন বাউ’ (Green BAU, Clean BAU) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির নবগঠিত কমিটিতে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন স্নাতকোত্তর শিক্ষার্থী আশিকুর রহমান কৌশিক।

বুধবার (১৫ এপ্রিল ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণার মধ্য দিয়েই সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বিশেষ উপদেষ্টা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপদেষ্টা মন্ডলীতে রয়েছে। 


সংগঠনের সহ-সভাপতি হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খান এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্নাতকোত্তর শিক্ষার্থী মো. রাকিব হাসান মুবিন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক পদে সাহেদ আহম্মদ, দপ্তর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌসী জান্নাত, অনুষ্ঠান সম্পাদক পদে তাজিন খন্দকার, প্রচার সম্পাদক পদে অনিক হাওলাদার, ফটো-মিডিয়া তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে মায়েশা জান্নাত অনন্যা,  অর্থ বিষয়ক সম্পাদক পদে রাদ্ধিনা খাতুন মুগ্ধ এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মো. সোলায়মান অপি। 

এছাড়াও ২১ জন শিক্ষার্থীকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য একটি সবুজ ও পরিচ্ছন্ন  বাকৃবি ক্যাম্পাস গড়ে তোলা। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা পরিবেশ সচেতনতা বাড়াতে চাই এবং নিয়মিত কর্মসূচির মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন করব।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

agribarta
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন