www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

আরিফস (বাংলাদেশ)'র প্রনয় কুমার দত্তকে WVPA, ভারতের বিশেষ সম্মাননা


 এগ্রিবার্তা ডেস্কঃ    ১৪ মার্চ ২০২০, শনিবার, ১১:০৮   কৃষি ব্যক্তিত্ব বিভাগ


সম্প্রতি ভারতের বাংলালুরুতে ওয়ার্ল্ড ভেটেরিনারি পোল্ট্রি অ্যাসোসিয়েশন (WVPA) ভারত শাখার টেকনিক্যাল সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। টেকনিক্যাল সম্মেলনের সময় ওয়ার্ল্ড ভেটেরিনারি পোল্ট্রি অ্যাসোসিয়েশন (WVPA) ভারত শাখা বাংলাদেশের পোল্ট্রি সেক্টরে দীর্ঘ সময় অবদানের জন্য জনাব প্রনয় কুমার দত্ত (অপু), জেনারেল ম্যানেজার অপারেশনস- আরিফস (বাংলাদেশ) লিমিটেডকে বিশেষ সম্মাননা প্রদান করেছে।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভেটেরিনারি পোল্ট্রি অ্যাসোসিয়েশন (WVPA) ভারত শাখার প্রথম টেকনিক্যাল সেমিনার ICAR-National Institute of Animal Nutrition and Physiology (ICAR-NIANP) এ ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে অনুষ্ঠিত হয়।




  এ বিভাগের অন্যান্য