www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

আওয়ামী মৎসজীবিলীগের খাদ্য সামগ্রী বিতরণ


 এগ্রিবার্তা ডেস্কঃ    ১ এপ্রিল ২০২০, বুধবার, ৬:২৪   কৃষি ব্যক্তিত্ব বিভাগ


করোনা ভাইরাসের কারনে সৃষ্ট মানবিক বিপর্যয়কর পরিস্থিতিতে ঢাকার ক্যানটনমেনট থানা, আওয়ামী মৎসজীবিলীগের উদ্যোগে দরিদ্র ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়ক ও সাবেক শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব মোশাররফ হোসেন, মোঃ ফয়সাল আহ্বায়ক ক্যান্টনমেন্ট থানা আওয়ামী মৎস্যজীবী লীগ, সদস্য সচিব মোঃ সেলিম ও এস আই আ: করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধক হিসেবে অংশ গ্রহণ করেন কৃষি অর্থনীতিবিদ ড. মো: আজাদুল হক। তিনি বলেন, "আজকের এই মানবিক বিপর্যয়ে আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সমাজের অশায় মানুষদের সহায়তা করা উচিত।" তিনি সামর্থ্যবান নাগরিকদের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

জনসচেতনা বৃদ্ধিতে বেশী বেশী হাতধোয়া,জীবানু মুক্ত পরিবেশে সামাজিক দূরুত্ব বজায় রাখতে সাধারন মানুষদের নিজ-নিজ বাড়ীতে অবস্থান করতে উদ্বুদ্ধ করা হয়।




  এ বিভাগের অন্যান্য