www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

ড. আসাদুজ্জামান সরকার বাউএক'র নতুন পরিচালক


 এগ্রিবার্তা ডেস্কঃ    ১৩ এপ্রিল ২০২০, সোমবার, ১:৫৭   কৃষি ব্যক্তিত্ব বিভাগ


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার-কে শিক্ষক হিসেবে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসাবে প্রচলিত শর্তে ২২.০৪.২০২০ তারিখ হতে পরবর্তী ২(দুই) বছরের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) এর পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। ভাইস-চ্যান্সেলের আদেশক্রমে রেজিস্ট্রার সাক্ষরিত গতকালের এক চিঠিতে এ সম্পর্কিত এক আদেশ জারি করা হয়।

কৃষকদের কৃষিক্ষেত্র সম্প্রসারণের জন্য, কৃষি-বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ প্রকল্প (AEP) ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে ১৯৮৯ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক)। উল্লেখ্য, একই বিভাগের প্রফেসর ড. মোঃ গোলাম ফারুক বাউএক এর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।




  এ বিভাগের অন্যান্য