www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

সা'দত হুসাইনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক


 এগ্রিবার্তা ডেস্কঃ    ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৭:৩১   কৃষি ব্যক্তিত্ব বিভাগ


সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সা'দত হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুম সা'দত হুসাইনের বিদেহী আত্মার পরলৌকিক শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “ড. সা'দত হুসাইন ছিলেন দেশের একজন প্রাজ্ঞ ও দক্ষ আমলা। কর্মজীবনে তার কর্তব্যনিষ্ঠা ও সুনাম জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।"

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ড. সাদত হুসাইন (৭৩) বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) এর পাশাপাশি কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।




  এ বিভাগের অন্যান্য