www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

জাসুফাব এর ৫৭ সদস্যের পূর্ণাংগ কমিটি ঘোষণা


 এগ্রিবার্তা ডেস্কঃ    ৪ মে ২০২০, সোমবার, ৯:০১   কৃষি ব্যক্তিত্ব বিভাগ


সম্প্রতি বাংলাদেশে অবস্থানরত Bangladeshi in Tsukuba এর সদস্য, সুকুবা ইউনির্ভাসিটি জাপানের প্রাক্তন ছাত্র/ছাত্রী, পরিবারসহ অন্যান্য সকল সদস্যদের JATSUFAB জাসুফাব (Japan Tsukuba Friendship Association of Bangladesh) এর ৫৭ সদস্যের পূর্ণাংগ কমিটি ঘোষণা করা হয়েছে। এসোসিয়েশনের সকলের সম্মতিতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার কে সভাপতি ও জিংহে সাউথ এশিয়া রিজিয়নের বিজনেস ডিরেক্টর, আইআইএসটির গেস্ট টিচার, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহ সভাপতি, বঙ্গবন্ধু পেশাজীবি কল্যাণ পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) ও কৃষি অর্থনীতিবদ ড. মো: আজাদুল হক আজাদকে জাসুফাব'র মহাসচিব করা হয়।

সুকুবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, JUAB এর সভাপতি অধ্যাপক ড. খন্দকার ইয়াহিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফখরুল ইসলাম সহ নয়জনের উপদেষ্টা পরিষদ এবং সুকুবার জায়েদী সোহেল, ড. শরীফ হোসেন, জিয়াউর রহমান, মীর দোহা, রুহুল আমিনসহ ছয়জনের সুকুবা বিষয়ক প্রতিনিধি পরিষদ গঠন করা হয়। কমিটিতে বশেমরকৃবির সহযোগী অধ্যাপক ড. মো: মুনজুরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে ধান গবেষণার এসএসও ড. আ: সালাম, সিনিয়র সহ-সভাপতি হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাকিল আহমেদ, এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম, বাপাউবোর প্রকৌশলী ড. মোহাম্মদ মাহতাব হোসেন, কুড়ীগ্রামের ডিসি মো: রেজাউল করিম, কারিন ইন্টারন্যাশনাল একাডেমির প্রধান নির্বাহী জনাব এম. এইচ. খান মুন্নাসহ সাতজন কে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। প্র: বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাখাওয়াৎ হোসেন ফিরোজকে সিনিয়র যুগ্ম মহাসচিব, আনসার একাডেমির পরিচালক মো: আমিন উদ্দীন, পরমাণু গবেষণার পিএসও ড. মাইদুল ইসলাম মিঠু, রোডস এন্ড হাইওয়ের প্রকৌশলী মো: মাহবুবুর রহমান রাসেলসহ চারজন কে যুগ্ম মহাসচিব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আজিজুল হাকিমকে দফতর সম্পাদক করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফাহাত তাসনীম, যুগ্ম সচিব নওশিন পূরনিমী, যুগ্ম সচিব ফজলে রাব্বী সহ চব্বিশ জনকে কার্যনির্বাহী সদস্য নির্বাচন করা হয়।

কমিটির নবনির্বাচিত সভাপতি ড. হাওলাদার বলেন, "নবগঠিত কমিটি জাপান সুকুবা ও বাংলাদেশের সকল সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা ও ভবিষ্যতে সংগঠনের উন্নয়নের জন্য কাজ করে যাবে।" সংগঠনের নবনির্বাচিত মহাসচিব ড. আজাদুল হক বলেন, "সকল সদস্যদের নিয়ে বার্ষিক বনভোজন আয়োজন, আন্তর্জাতিক গবেষণা এ্যাওয়ারডের ব্যবস্থা করা সহ ভবিষ্যতে ঢাকায় সুকুবা বাংলাদেশ হেলথ সেন্টার স্থাপন করে গরিব মানুষের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করার ব্যবস্থা করা হবে।" এছাড়াও তিনি এ কমিটির সফলতার জন্য সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, এর আগে ৭ই মার্চ গাজীপুরের সখিপুরস্থ আনসার একাডেমিতে আয়োজিত পিকনিক ও আলোচনা সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।




  এ বিভাগের অন্যান্য