www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

কৃষি অধিদফতরের মহাপরিচালক করোনায় আক্রান্ত


 এগ্রিবার্তা ডেস্কঃ    ১১ মে ২০২০, সোমবার, ১২:৫৮   কৃষি ব্যক্তিত্ব বিভাগ


হাওরে ধানকাটা দেখে আসার পর কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো আবদুল মুঈদ করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ও তার মেয়ের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। দু’জনই চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ২২ ও ২৩ এপ্রিল নেত্রকোনা হাওরে ধানকাটার অবস্থা দেখতে গিয়েছিলেন। এর ৩ থেকে ৪ দিন পর করোনার উপসর্গ দেখা যায়।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (সরেজমিন উইং) ড. আলহাজ উদ্দিন আহমেদ বলেন, স্যারকে (ডিজি) নিয়ে আমরা ব্যস্ত। হাওরে ধানকাটার অবস্থা দেখতে যাওয়ার কয়েকদিন পর থেকে স্যার অসুস্থ। মেয়েসহ স্যার করোনায় আক্রান্ত। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।




  এ বিভাগের অন্যান্য