www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

ডিএলএসে নতুন ডিজি ডা. আবদুল জব্বার সিকদার


 এগ্রিবার্তা ডেস্কঃ    ২১ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১১:৪৫   কৃষি ব্যক্তিত্ব বিভাগ


প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন হলেন ডা. আবদুল জব্বার সিকদার। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (২১ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম, পিএএ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে উক্ত পদে পদোন্নতি দেয়া হয়। এর আগে তিনি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরে দ্বিতীয় বারের মত মহাপরিচালক (ডিজি) হিসাবে দায়িত্ব নেন ডা. মো. আইনুল হক। তাঁর অবসর জনিত বিদায়ের কারণে ডা. আবদুল জব্বার সিকদার প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পান।




  এ বিভাগের অন্যান্য