www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

সিকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডীন মোঃ আবু সাঈদ


 শাহনূর ইসলাম রাফি, সিকৃবি    ২০ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ১১:১০   কৃষি ব্যক্তিত্ব বিভাগ


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান নতুন ডীন হিসেবে নিয়োগ পেয়েছেন মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু সাঈদ। গতকাল বুধবার ( ৪ সেপ্টেম্বর) থেকে দুই বছরের জন্য তাঁকে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন হিসাবে দায়িত্ব প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ।

গত ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ড.মোঃ আবু সাঈদ ১৯৬৯ সালে পাবনা জেলার সাথিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১৯৮৬- ৮৭ সেশনে ভর্তি মাৎস্যবিজ্ঞান অনুষদে ভর্তি হয়ে ১৯৯০ সালে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯০-৯১ সেশনে ভর্তি হয়ে পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য প্রযুক্তিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ মাৎস্যবিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ২০১২ সালে তিনি সিকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের মাৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন।

ড. সাঈদ ব্যক্তি জীবনে বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। ডীনের দায়িত্ব পাওয়ার পর আবু সাঈদ বলেন, "অনুষদের যে সকল সমস্যা আছে দ্রুত সেগুলোর সমাধন করবো। বিশ্ববিদ্যালয়ের সকল জলাশয় গুলো পরিষ্কার করে মাছ চাষের উপযোগী করে তুলবো। অনুষের সকল ল্যাব অধুনিকায়ন করে বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ গ্রাজুয়েট বের করার জন্য সর্বাত্তক ভূমিকা পালন করবো"।

নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।




  এ বিভাগের অন্যান্য