
কনসালটেন্ট হিসাবে জনাব মোঃ আলতাফ হোসেন পোল্ট্রি সেক্টরে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। তিনি বিগত কয়েক বছর যাবত বিভিন্ন ফিড কোম্পানীতে ফিড কনসালটেন্ট হিসাবে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে এনিম্যাল হাজবেন্ড্রী বিষয়ে ১ম শ্রেণীতে বিএসসি এবং এমএস ডিগ্রী অর্জন করেন।এছাড়াও বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পোল্ট্রি বিজ্ঞান বিভাগে পিএইচডি ফেলো হিসাবে গবেষণারত আছেন। ইতিমধ্যে তার বেশ কয়েকটি গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাষ্ট্রিতে তিনি একজন অতি পরিচিত ও নন্দিত মুখ। ইতিপূর্বে তিনি সিপি বাংলাদেশ লিঃ, আফিল এগ্রো লিঃ, এলিয়া ফিডস লিঃ এবং বে এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ - এ পোল্ট্রি পুষ্টি ও ম্যানেজমেন্টে উচ্চতর পদে কর্মরত থেকে পোল্ট্রি সেক্টরে নিজের সুদৃঢ় অবস্থান এবং সর্বোপরি গ্রহন যোগ্যতা অর্জন করেছেন। তিনি পোল্ট্রি পুষ্টি ও পোল্ট্রি ম্যানেজমেন্ট বিষয়ক অনেক উচ্চতর প্রশিক্ষন ও সেমিনারে অংশ নিয়েছেন। উল্লেখ্য যে, তিনি বাংলাদেশ কৃষিবিদ ইনষ্টিটিউশন, ওর্য়াল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ প্রভৃতি সংগঠনের সম্মানিত সদস্য।
যশোর জেলার শার্শা উপজেলার কৃতি সন্তান জনাব মোঃ আলতাফ হোসেন একজন সৎ ও নিষ্ঠাবান চরিত্রের অধিকারী । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। কলসালটেন্ট হিসাবে তিনি যেন পোল্ট্রি সেক্টরের উন্নয়নে আরো ব্যাপক অবদান রাখতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সকলের কাছে তিনি দোয়া প্রার্থী।