www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

অর্থনীতিতে 'একুশে পদক ২০২০' প্রাপ্তি

প্রফেসর ড. শামসুল আলমকে সংবর্ধনা দিল বাকৃবি


 বাকৃবি প্রতিনিধিঃ    ২ মার্চ ২০২০, সোমবার, ১১:২১   কৃষি ব্যক্তিত্ব বিভাগ


অর্থনীতিতে 'একুশে পদক ২০২০' প্রাপ্তিতে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ও বাকৃবি সিন্ডিকেট সদস্য বরেণ্য কৃষি অর্থনীতিবিদ প্রফেসর ড. শামসুল আলম এর সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। রবিবার ১ মার্চ দুপুর ১২টায় বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিমউদ্দিন খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান জনাব সাজ্জাদুল হাসান।

সংবর্ধণা অনুষ্ঠানে ডীন পরিষদের আহবায়ক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ও সোনালী দলের নেতৃবৃন্দ ও সিনিয়র শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।




  এ বিভাগের অন্যান্য