www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

আইইবি নির্বাচনে জয়লাভে কৃষিবিদ শফিকুল ইসলামকে সংবর্ধনা

 এগ্রিবার্তা ডেস্কঃ    ৪ মার্চ ২০২০, বুধবার, ১১:৩০   কৃষি ব্যক্তিত্ব বিভাগ

কৃষি প্রকৌশলীদের উন্নয়নে আরো অবদান রাখতে চান কৃষিবিদ প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ। দেশের কৃষিক্ষেত্রে নিত্য নতুন প্রযুক্তিগুলিকে কৃষকের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছাতে কৃষি প্রকৌশলীদের মেধাকে কাজে লাগান জরুরি। সদ্যসমাপ্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে কৃষি কৌশল বিভাগে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় গত রবিবার (মার্চ) কেআইবি, ঢাকা মেট্রোপলিটন এর পক্ষ থেকে এক সংবর্ধনা অনষ্ঠানে এমন অনুভূতি ব্যক্ত করলেন কৃষিবিদ প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ (শফিক)।

কৃষিবিদ প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ (শফিক) বলেন দেশের কৃষিক্ষেত্রে এখন কৃষি যান্ত্রিকীকরণের বিপ্লব বইছে। বর্তমান কৃষিবান্ধব সরকারও কৃষকদের কল্যানে ব্যাপক কাজ করে যাচ্ছে। আর সে কাজগুলিকে সফলভাবে বাস্তবায়ন করতে হলে অন্যান্য সকল কৃষিবিদদের সাথে কৃষিবিদ প্রকৌশলীদেরও মূল্যায়ন করা দরকার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে সারাদেশে আইইবির কেন্দ্রসমূহে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আইইবি’র নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে কৃষিবিদ প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ (শফিক) নিকটতম প্রতিদ্বন্ধী থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বিপুল ভোটে নির্বাচিত হয়ে শফিক বলেন, আইইবি’র কৃষি কৌশল বিভাগে সারা দেশের কৃষিবিদ প্রকৌশলীদের সাথে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিঁনি।

কৃষিবিদ প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ (শফিক) কৃষি কৌশল বিভাগের উন্নয়ন সাধনে ছাত্রজীবন থেকেই পেশাজীবীদের দাবি-দাওয়া নিয়ে কাজ করে চলেছেন। বাকৃবি’র কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব তিনি সফলভাবে পালন করেন। পরবর্তীতে বিএসসি কৃষি প্রকৌশল ডিগ্রি অর্জন করার পরে পেশাজীবি অঙ্গনে কৃষিবিদ ইনস্টিটিউশন এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর দুটি বৃহৎ পেশাজীবী সংগঠনের সাথে কৃষি প্রকৌশল পেশার উন্নয়ন সাধনে তিনি ওতপ্রোতভাবে জড়িত থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন।

জনাব শফিক ইতোপূর্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের কৃষি কৌশল বিভাগের দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেন এবং একবার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন শেষে এটি তার দ্বিতীয় দফায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন

সংবর্ধনা অনুষ্ঠানে কেআইবি, ঢাকা মেট্রোপলিটন-এর সাধারণ সম্পাদক কৃষিবিদ ড: মো: তাসদিকুর রহমান সনেট, কৃষিবিদ মো: লিয়াকত আলী জুয়েল,কেআইবি-এর সম্মানিত যুগ্ম মহাসচিব কৃষিবিদ মুকসুদ আলম মুকুটসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।কৃষি প্রকৌশলীদের উন্নয়নে আরো অবদান রাখতে চান কৃষিবিদ প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ। দেশের কৃষিক্ষেত্রে নিত্য নতুন প্রযুক্তিগুলিকে কৃষকের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছাতে কৃষি প্রকৌশলীদের মেধাকে কাজে লাগান জরুরি। সদ্যসমাপ্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে কৃষি কৌশল বিভাগে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় গত রবিবার (মার্চ) কেআইবি, ঢাকা মেট্রোপলিটন এর পক্ষ থেকে এক সংবর্ধনা অনষ্ঠানে এমন অনুভূতি ব্যক্ত করলেন কৃষিবিদ প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ (শফিক)।

কৃষিবিদ প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ (শফিক) বলেন দেশের কৃষিক্ষেত্রে এখন কৃষি যান্ত্রিকীকরণের বিপ্লব বইছে। বর্তমান কৃষিবান্ধব সরকারও কৃষকদের কল্যানে ব্যাপক কাজ করে যাচ্ছে। আর সে কাজগুলিকে সফলভাবে বাস্তবায়ন করতে হলে অন্যান্য সকল কৃষিবিদদের সাথে কৃষিবিদ প্রকৌশলীদেরও মূল্যায়ন করা দরকার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে সারাদেশে আইইবির কেন্দ্রসমূহে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আইইবি’র নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে কৃষিবিদ প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ (শফিক) নিকটতম প্রতিদ্বন্ধী থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বিপুল ভোটে নির্বাচিত হয়ে শফিক বলেন, আইইবি’র কৃষি কৌশল বিভাগে সারা দেশের কৃষিবিদ প্রকৌশলীদের সাথে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিঁনি।

কৃষিবিদ প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ (শফিক) কৃষি কৌশল বিভাগের উন্নয়ন সাধনে ছাত্রজীবন থেকেই পেশাজীবীদের দাবি-দাওয়া নিয়ে কাজ করে চলেছেন। বাকৃবি’র কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব তিনি সফলভাবে পালন করেন। পরবর্তীতে বিএসসি কৃষি প্রকৌশল ডিগ্রি অর্জন করার পরে পেশাজীবি অঙ্গনে কৃষিবিদ ইনস্টিটিউশন এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর দুটি বৃহৎ পেশাজীবী সংগঠনের সাথে কৃষি প্রকৌশল পেশার উন্নয়ন সাধনে তিনি ওতপ্রোতভাবে জড়িত থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন।

জনাব শফিক ইতোপূর্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের কৃষি কৌশল বিভাগের দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেন এবং একবার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন শেষে এটি তার দ্বিতীয় দফায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন

সংবর্ধনা অনুষ্ঠানে কেআইবি, ঢাকা মেট্রোপলিটন-এর সাধারণ সম্পাদক কৃষিবিদ ড: মো: তাসদিকুর রহমান সনেট, কৃণিবিদ মো: লিয়াকত আলী জুয়েল,কেআইবি-এর সম্মানিত যুগ্ম মহাসচিব কৃষিবিদ মুকসুদ আলম মুকুটসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  এ বিভাগের অন্যান্য