২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
উদ্যোক্তা

ব্রাহ্মণবাড়িয়ায় ল্যাপটপ পেলেন ৮০ নারী উদ্যোক্তা

এগ্রিবার্তা ডেস্ক ৬ এপ্রিল ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ল্যাপটপ পেলেন ৮০ নারী উদ্যোক্তা

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৮০ জন নারী উদ্যোক্তার হাতে একটি করে ল্যাপটপ তুলে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

জেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় শুক্রবার এসব ল্যাপটপ বিতরণ করা হয়। ল্যপ বিতরণে সহযোগী হিসেবে ছিলো উই ট্রাস্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কায়সার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার প্রমুখ।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।