২৭ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

বিজিবির অভিযানে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় গরু জব্দ

এগ্রিবার্তা ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বিজিবির অভিযানে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ঝুমগাঁও ও মোকামছড়া এলাকা থেকে ৮টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। জব্দকৃত গরুর আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা ও পেকপাড়া বিওপির সদস্যরা গরুগুলো আটক করে।

এদিকে ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা হলেও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাজার সীমান্তের ঝুমগাঁও ও মোকামছড়া এলাকা থেকে ৮ টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।