২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

ভৈরবে জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

এগ্রিবার্তা ডেস্ক ১০ এপ্রিল ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ভৈরবে জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। (৯ এপ্রিল) বুধবার সন্ধ্যায় ভৈরব নৈশ মৎস্য আড়তের মামনি এন্টারপ্রাইজ থেকে ৩৫ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ রেদোয়ান রাফি।

অভিযান সূত্রে জানায়, জেলি জাতীয় পদার্থ ব্যবহার করে চিংড়িগুলোকে কৃত্রিমভাবে ওজন বৃদ্ধি করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরে মামনি এন্টারপ্রাইজ পরিচালক মো: কাসেম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়িগুলো পরে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্টেট মোহাম্মদ রেদোয়ান রাফি বলেন, বিষাক্ত জেলি মানবদেহের জন্য ক্ষতিকর। আর সেই জেলি চিংড়ি মাছে মিশিয়ে ওজন বাড়ানোর ধান্দায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছে। সেই পেক্ষিতে আজ বুধবার ভৈরব নৈশ্য মৎস্য আড়তে অভিযান চালিয়ে মামনি এন্টারপ্রাইজে ৩৫ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ উদ্ধার করে জব্দ করা হয়। আর মামনি এন্টারপ্রাইজ এর পরিচালক মো: কাসেম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতে যদি এমন অপরাধ করে তাহলে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হবে। আর জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

এ সময় ভৈরব উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, সহকারী মৎস্য কর্মকর্তা ও ভৈরব নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।