চাঁদপুরে এক উপজেলায় বছরে ৫২ কোটি টাকার পান বিক্রি
মেঘনাপাড়ের জনপদ চাঁদপুরের হাইমচর উপজেলা। এ উপজেলার লক্ষাধিক মানুষের একটি বড় অংশের জীবিকানির্ভর কৃষি ও মৎস্য আহরণের ওপর। তবে কৃষিনির্ভর এ জনপদে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে পান চাষ।
বছরের পর বছর ধরে এখানকার কৃষকেরা পান চাষ করে জীবিকা নির্বাহ করছেন। সবুজে ঘেরা পানের বরজ ঘিরে গড়ে উঠেছে কর্মসংস্থানের বিশাল ক্ষেত্র। বর্তমানে উপজেলায় ২৩৫ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। বছরে এ উপজেলা থেকে প্রায় ৫২ কোটি টাকার পান বিক্রি হয়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ পেশার সঙ্গে জড়িত রয়েছেন ৫ থেকে ৬ হাজার মানুষ। হাইমচর উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর উপজেলায় ২৩৫ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। বর্তমানে এখানে পানের বরজ রয়েছে ১ হাজার ৭২টি। এসব বরজকে কেন্দ্র করে প্রতিদিন কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। পান চাষ, পরিচর্যা, সংগ্রহ, বাছাই, সাজানো, পরিবহন ও বিপণন সব মিলিয়ে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ কৃষিপণ্য।
এগ্রি বার্তা প্রতিবেদক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।