২০ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : কৃষি সচিব

এগ্রি বার্তা প্রতিবেদক ২০ নভেম্বর ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১৭ বার পঠিত
শেয়ার করুন:
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : কৃষি সচিব

 কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেছেন, কৃষক পর্যায়ে সারের সুষ্ঠু ও সুষম বিতরণ নিশ্চিত করতে হবে। কোনো কৃষক যেন সার প্রাপ্তি থেকে বঞ্চিত না হন। সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা কৃষক হয়রানি হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম (অতিরিক্ত সচিব) সভায় সভাপতিত্বে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাসসের খবরে বলা হয়, 

কৃষি সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে সারের মজুত, সরবরাহ ও বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করার নির্দেশ দেন। তিনি বলেন, প্রকৃত কৃষকের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সার পরিবহন ব্যবস্থাপনায় কোনো সিন্ডিকেট থাকলে তা ভেঙে দেওয়া হবে।
সভায় রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং সার ডিলাররা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে সকাল ৯টায় কৃষি সচিব রংপুর মেট্রোপলিটন এলাকায় বিসিআইসির তিনটি সার ডিলারের গুদাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে সার কিনতে আসা কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।