২৯ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

সাতক্ষীরায় চিংড়ি মাছে জেলি পুশের দায়ে দুই মৎস্য ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক রিপোর্ট ২৮ নভেম্বর ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১৪ বার পঠিত
শেয়ার করুন:
সাতক্ষীরায় চিংড়ি মাছে জেলি পুশের দায়ে দুই মৎস্য ব্যবসায়ীকে  জরিমানা

সাতক্ষীরা জেলার শ্যামনগরে দুটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে চিংড়ি মাছে জেলি পুশ করার দায়ে দুই মৎস্য ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয় ৮০ কেজি চিংড়ি মাছ। বাসসের খবরে বলা হয়, 

আজ শনিবার সকালে উপজেলার নুরনগর বাজারের মৎস্য আড়তে এ অভিযানে নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

অভিযুক্ত মৎস্য ব্যবসায়ীরা হলেন, শ্যামনগর উপজেলার নুরনগর বাজারে মৎস্য ব্যবসায়ী মো. হাবিবুল্লাহ ও মো. নুরুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নুরনগর বাজারের দু’টি মৎস্য আড়তে চিংড়িতে মানব দেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। এ অভিযানকালে অপদ্রব্য পুশ করার অপরাধে ওই দুই ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক  অভিযুক্ত মৎস্য ব্যাসায়ী হাবিবুল্লহকে ৫০ হাজার ও ব্যবসায়ী নুরুজ্জামানকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া জব্দকৃত ৮০ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ডেস্ক রিপোর্ট

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।