ঢাকা, ১৩ মার্চ ২০২৬, শুক্রবার

মানিকগঞ্জে পেঁয়াজের চারা রোপণ শুরু, লক্ষ্যমাত্রা কত?



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(২ মাস আগে) ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৭:৫৩ অপরাহ্ন

agribarta

মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের দাবি, আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী চাষাবাদ হওয়ায় এবার পেঁয়াজের উৎপাদন হবে ৭০ হাজার ৫৭৫ মেট্রিক টন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত অর্থবছরে জেলার ৭ উপজেলায় ৪ হাজার ১৪৯ হেক্টর জমিতে চারা পেঁয়াজ চাষ করে উৎপাদন হয় ৬৫ হাজার ৭৪০ মেট্রিক টন। চলতি মৌসুমে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৫২ হেক্টর জমিতে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার ৫৭৫ মেট্রিক টন। এ পর্যন্ত ৪৩০ হেক্টর জমিতে চারা পেঁয়াজ রোপণের কাজ সম্পন্ন হয়েছে। হরিরামপুর ও শিবালয় উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজের চাষ হচ্ছে।

সরেজমিনে জানা যায়, কৃষকেরা দলবদ্ধভাবে জমি প্রস্তুত করে সারি ধরে চারা রোপণ করছেন। কেউ সেচ দিচ্ছেন, কেউ সার প্রয়োগ করছেন। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত পানির সুবিধা থাকায় ভালো ফলনের আশায় আছেন তারা।

প্রতি বছর প্রায় ১৫ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেন হরিরামপুর উপজেলার জাকির হোসেন তিনি গণমাধ্যমকে  বলেন, ‘পেঁয়াজের যে বাজারমূল্য এই মুহূর্তে আছে, যদি এভাবে থাকে গত বছর যে লস হয়েছিল কৃষক ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবে। যদি এই ভরা মৌসুমে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয় তাহলে কৃষক ক্ষতির মুখে পড়বে। এখন যে মৌসুম চলছে এটাকে আমরা হালি পেঁয়াজের মৌসুম বলি। এই মৌসুমে স্যারের তীব্র সংকট দেখা দেয়। একজন কিছু হিসেবে সরকারের কাছে আমার আবেদন কৃষিপণ্য সার বীজ এগুলো যেন সহজলভ্য হয়।’

কৃষি থেকে আরও পড়ুন

সর্বশেষ