ঢাকা, ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার

কৃষিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(৭ ঘন্টা আগে) ৯ মার্চ ২০২৬, সোমবার, ৬:৪০ অপরাহ্ন

agribarta

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত  জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ড. জিয়াওকুন শি।

আজ সোমবার সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে সাক্ষাৎকালে বাংলাদেশের কৃষি, মৎস ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

শুরুতে মন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান।

প্রতিনিধিদলের প্রধান ড. জিয়াওকুন শি সংস্থাটির মহাপরিচালকের পক্ষে মন্ত্রীকে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন এবং অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে মন্ত্রী দেশের কৃষিখাত নিয়ে বর্তমান সরকারের অগ্রাধিকারে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি পণ্য প্রক্রিজাতকরণ, রপ্তানী, কৃষিভিত্তিক অর্থনীতির ভিত মজবুত করণে এফএও- এর যে কোনো সহযোগিতাকে স্বাগত জানাবেন বলে মন্ত্রী প্রতিনিধিদলকে অবহিত করেন।

কৃষি থেকে আরও পড়ুন

সর্বশেষ