ঢাকা, ১৩ মার্চ ২০২৬, শুক্রবার

ফুলকপির প্রদর্শনী প্লট পরিদর্শন করলেন যুগ্ম-সচিব



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(২ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:০২ অপরাহ্ন

agribarta

দিনাজপুরের বিরলে ‘দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় চাষকৃত রঙিন ফুলকপির প্রদর্শনী প্লট পরিদর্শন করেছেন সরকারের যুগ্ম-সচিব মোঃ সাবেত আলী।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের ওকড়া গ্রামে কৃষক মুনির উদ্দিন মিন্টু’র ২০ শতক জমিতে উৎপাদিত এই রঙিন ফুলকপি দেখতে যান তিনি।

এ সময় যুগ্ম-সচিব সাবেত আলী রঙিন ফুলকপির গুণমান ও বাজারজাতকরণের সম্ভাবনা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আধুনিক উচ্চমূল্যের ফসলে কৃষকদের সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক আবুরেজা মোঃ আসাদুজ্জামান, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আনিসুজ্জামান, বিরল উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী।