ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করা হবে: শফিকুর রহমান



জাতীয়

এগ্রিবার্তা ডেস্ক

(২ ঘন্টা আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:১৫ অপরাহ্ন

agribarta

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করা হবে। কারণ কিশোরগঞ্জ শিল্পভিত্তিক জেলা নয়, এটি একটি কৃষিনির্ভর জেলা। তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়নের পরিকল্পনা করতে হবে।

মঙ্গলবার কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অনেকে প্রশ্ন করতে পারেন, এতো টাকা কোথায় পাওয়া যাবে। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, সেই অর্থ ফেরত আনা গেলে উন্নয়ন সম্ভব।


তিনি আরও বলেন, ‘এখন আর কোনো দুর্বৃত্ত কারও ভোটে হাত দিতে পারবে না। কেউ কোনো ক্ষতি করতে এলে তাকে ছাড় দেওয়া হবে না।’
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা বা অনিয়ম মেনে নেওয়া হবে না।


জামায়াত আমির বলেন, জাতি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ ছয়টি আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন।

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ