বেড়েছে মাছ-মুরগি ও লেবুর দাম। বিক্রেতারা বলছেন, মাছ ও মুরগির উৎপাদন এবং সরবরাহ চাহিদা তুলনায় কম থাকায় দাম বেড়েছে। অন্যদিকে রমজানের ইফতার সামগ্রীর অন্যতম পণ্য ছোলা, মসুর, ও অ্যাংকর ডালসহ সব ধরনের ডালের দাম পাইকারি বাজারে সরবরাহ বৃদ্ধি ও আমদানির ফলে উল্লেখযোগ্য হারে কমেছে। রাইজিংবিডির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর রায়েরবাজার, নিউমার্কেটসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ সপ্তাহে বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৭০ থাকে ৮০ টাকা, সিম ৬০ টাকা, মূলা ৪০ টাকা, দেশি শশা ৮০ থেকে ১০০ টাকা, করলা ১০০ টাকা, গাজর (দেশি) ৪০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, বরবটি ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, পটল ৭০ টাকা, টমেটো ৫০টাকা, শালগম ৫০ টাকা, কাঁচমরিচ ১২০ টাকা, ফুলকপি ও বাঁধাকপির পিস ৪০ থেকে ৫০ টাকা এবং প্রতি পিস জালি কুমড়া ও লাউ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বেড়েছে মাছ-মুরগির ও লেবুর দাম
মাছের উৎপাদন কম ও পরিবহন সমস্যার জন্য গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে এখন মাঝারি আকারের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। চাষের পাঙাস আকার অনুযায়ী কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা, মাঝারি আকারের কৈ মাছ ২৫০ থেকে ২৭০, দেশি শিং ৫০০ থেকে ৬০০ টাকা, মাঝারি সাইজের পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, দেশি পাঁচমেশালি ছোট মাছ ৫০০ থেকে ৬০০ টাকা ও ৪০০ গ্রাম ওজনের পদ্মার ইলিশ ১২০০ টাকা এবং চট্টগ্রামের ইলিশ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেড়েছে মুরগির দাম। এ সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি জাতের মুরগির বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ২৮০ থেকে ৩০০ টাকা। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।
এ সপ্তাহে বাজারে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকায়।বাজারে ছোট আকারের লেবুর হালি বিক্রি ৩০ থেকে ৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২০ থেকে ২৫ টাকা।
