লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আজ কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন মৌসুমি শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে কালীগঞ্জ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকান উদ্দীন বাবুল।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্ব এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়।
সংসদ সদস্য রোকন উদ্দীন বাবুল বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষির উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। শিগগিরই কালীগঞ্জ উপজেলার কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে।
