ঢাকা, ৮ জুন ২০২৬, সোমবার

কৃষকেরা নয়, বিএডিসির আলুর বীজ পাচ্ছে ডিলাররা



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(১ বছর আগে) ২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৪ অপরাহ্ন

agribarta

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে কৃষকদের আলুর বীজ সরবরাহের কথা ছিল, কিন্তু দিনাজপুরের কৃষকরা সেই বীজ পাননি। এর ফলে চলতি বছরে আগাম আলুর চাষ পিছিয়ে গেছে।

কৃষকদের অভিযোগ, বিএডিসি সময়মতো আলুর বীজ না দেওয়ায় ১৫ দিন পিছিয়ে গেছে চাষাবাদ। তারা জানান, ভালো মানের বীজ কিনতে গিয়ে তাদের টাকা খরচ হচ্ছে, কিন্তু বিএডিসি কখন বীজ সরবরাহ করবে, তা জানেন না।

এদিকে, বিএডিসি কর্মকর্তারা জানিয়েছেন যে কৃষকদের না দিলেও ডিলারদের কাছে বীজ সরবরাহ করা হয়েছে। কৃষকরা অভিযোগ করেছেন যে বিএডিসি থেকে তাদের জন্য আলুর বীজ সরবরাহ করা হচ্ছে না। ফলে তারা বাড়তি দামে ডিলারদের কাছ থেকে কিংবা বেসরকারি কোম্পানির মাধ্যমে বীজ কিনতে বাধ্য হচ্ছেন। সরকারিভাবে আলুর বীজের মূল্য সর্বোচ্চ ৬৪ টাকা কেজি নির্ধারণ করা হলেও, তারা বাইরে থেকে ৮২ টাকা কেজি দরে কিনতে হচ্ছে।

সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের গৌরিপুর এলাকার কৃষক সাইফুল ইসলাম বলেন, “বিএডিসি থেকে আমাদের আলুর বীজ কখনও সরবরাহ করা হয়নি। আমরা বারবার যোগাযোগ করলেও কাজ হয় না।” তিনি আরও জানান, দুই একর জমির জন্য একটি কোম্পানির কাছ থেকে বীজ কিনেছেন।
অন্যদিকে, আউলিয়াপুর এলাকার কৃষি উদ্যোক্তা ফরিদুল ইসলাম বলেন, “বিএডিসি থেকে আমাদের বীজ দেওয়া হয় না। সরকারিভাবে বীজ দেওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না।”

এছাড়া, সদর উপজেলার উলিপুর, মাশিমপুর এবং গৌরীপুর এলাকার কৃষকরা আগাম আলু চাষের জন্য পরিচিত হলেও বর্তমানে তারা বীজ সংকটে রয়েছেন। জেলা বিএডিসি কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে বিএডিসি থেকে কৃষকরা আলুর বীজ সংগ্রহ করতে পারবেন, কিন্তু তারা তা পাচ্ছেন না।

বিএডিসির জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রশিদ বলেন, “আলুর বীজ কৃষক ও ডিলার উভয় পর্যায়ে বিক্রি করা হয়ে থাকে। তবে আগে ডিলারদের দেওয়া হয়।”

কৃষি থেকে আরও পড়ুন

সর্বশেষ

agribarta
সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিংস-২০২৬
ভেটেরিনারিতে  দেশসেরা বাকৃবি