
ইস্পাহানি মির্জাপুর টানা সপ্তমবারের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ হট বেভারেজ (চা) ব্র্যান্ডের পুরস্কার জিতে নিয়েছে। সব দেশীয় ও বহুজাতিক ব্র্যান্ডের মধ্যে ‘ওভারঅল বেস্ট ব্র্যান্ড’ ক্যাটাগরিতে দ্বিতীয় শীর্ষস্থানের স্বীকৃতি অর্জন করেছে ইস্পাহানি। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে নিয়েলসেন আইকিউর সহযোগিতায় এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সম্প্রতি আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ৩৫টি ক্যাটাগরিতে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে এ বছরের জন্য সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি মির্জাপুর চায়ের ডিজিএম (বিপণন) এসএম দিদারুল হাসানসহ অন্য কর্মকর্তারা।