www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

Lumpy skin disease নিয়ে সিভাসুতে গণসচেতনতা মূলক সেমিনার


 সিভাসু প্রতিনিধি:    ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৪:৪৬   ডেইরী বিভাগ


গত ২২শে সেপ্টেম্বর,রোজ রবিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে Lumpy Skin Disease: A Sudden Blow in Bangladesh শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। IVSA Bangladesh এবং One Health Young Voice এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় সেমিনারটি। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আহাসানুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন IVSA Bangladesh এবং OHYV, Bangladesh এর অনান্য সদস্যবৃন্দ। সেমিনারটির উপস্থাপনা করেন IVSA Bangladesh এর নব নিযুক্ত প্রেসিডেন্ট সীমান্ত দাশ এবং এডিশনাল থার্ড অফিসার সাবরিন ফাহমি।

লাম্পি স্কিন ডিজিজটি বাংলাদেশের চট্টগ্রাম, নেত্রকোনা, ঝিনাইদহ, রাজশাহী, বরিশালসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যদিও রোগটিতে মৃত্যুর হার কম, তবে এটি লাইভস্টক শিল্পের অর্থনীতিতে এটি ব্যাপক বিরূপ প্রভাব ফেলছে। এই রোগের উপযু্ক্ত প্রতিকার বের করা অত্যন্ত জরুরি।উক্ত সেমিনারে এই রোগের ইতিহাস, কারণ, লক্ষণ, বিস্তৃতি প্রতিকারসহ নানা বিষয় বিষদভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে একটি প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা নানা ধরনের প্রশ্নের মাধ্যমে সেমিনারের উদ্দেশ্য প্রস্ফুটিত করেন।




  এ বিভাগের অন্যান্য