লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক ও অফিস স্টাফরা। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় কৃষক ও অফিস কর্মচারীরা দাবি করেছেন, কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের আচরণ এবং প্রশাসনিক কার্যক্রমের জটিলতার কারণে কৃষি সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অভিযোগে বলা হয়, অফিস স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার, প্রকল্পের বরাদ্দের তথ্য গোপন রাখা, ফটোকপি সংক্রান্ত কাজে অতিরিক্ত জটিলতা তৈরি করা এবং প্রণোদনার উপকরণ সরবরাহে অবহেলার মতো গুরুতর সমস্যা রয়েছে।
কৃষকদের জন্য সেবার মান উন্নত না করে, সরকারি সম্পদের অপব্যবহার ও সমলয় কার্যক্রমে দুর্বল বাস্তবায়নও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া, অন্যায়ের প্রতিবাদ করলেই কর্মচারীদের হেনস্তা করা হচ্ছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে অফিসের পরিবেশ ক্রমেই নেতিবাচক হয়ে উঠেছে, যার ফলে কৃষকদের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় কৃষকরা দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।