হাজারো ট্রেতে ধানের চারা তৈরি
নীলফামারীর সৈয়দপুরে প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে। এ পদ্ধতিতে চাষাবাদে কৃষকেরা ট্রে-তে বীজতলা তৈরি করছেন এবং নিয়মিত পরিচর্যা করছেন। ২৫ দিনের মধ্যে এই চারা যান্ত্রিক পদ্ধতিতে জমিতে রোপণ করা হবে। পুরো প্রক্রিয়া কৃষি বিভাগের তদারকিতে পরিচালিত হচ্ছে।
কামারপুকুর ইউনিয়নের পাখাতিপাড়া এলাকায় গেলে দেখা যায়, জমিতে বীজতলা তৈরির প্রস্তুতি চলছে। প্রায় ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে একই সময়ে একই জাতের ধান রোপণ করা হবে। এ পদ্ধতিতে চারা তোলা, রোপণ এবং ধান কাটার সব কাজ যন্ত্রের সাহায্যে সম্পাদন করা হবে।
ট্রে-তে চারা উৎপাদনের ফলে জমির অপচয় কমে যাচ্ছে। প্রচলিত পদ্ধতির পরিবর্তে প্লাস্টিকের ট্রে-তে চারা উৎপাদন করা হচ্ছে, যা ২০-২৫ দিনের মধ্যে মাঠে লাগানোর উপযোগী হবে। শীত ও কুয়াশার কারণে বীজতলাগুলো পলিথিন দিয়ে ঢাকা হচ্ছে।
কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জৈব সারের ব্যবহারে খরচ কমছে এবং হাইব্রিড জাতের ধান ব্যবহার করায় ১৪০-১৪৫ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা সম্ভব হবে। কৃষিতে এই আধুনিক পদ্ধতির কারণে শ্রমিক সংকট, সময় এবং খরচ কমবে। সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় এই পদ্ধতি চালু করা হয়েছে, যা কৃষিতে এক নতুন দুয়ার উন্মোচন করছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।