২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

শোষণ-বৈষম্যহীন কৃষি ব্যবস্থার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমাবেশ

এগ্রিবার্তা ডেস্ক ৬ জানুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
শোষণ-বৈষম্যহীন কৃষি ব্যবস্থার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে রোববার দুপুরে পৌরপার্কে বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখার আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। শোষণ-বৈষম্যহীন কৃষি ব্যবস্থা, সেচের পানি বিতরণে অনিয়ম বন্ধ এবং অপারেটর নিয়োগে হয়রানি বন্ধের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য রাগীব আহসান মুন্না, এবং আরও অনেকে। সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলন পাল।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে কৃষকরা নতুন স্বপ্ন দেখতে শুরু করলেও, এখনো তাদের জন্য কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক কৃষকরা শুষ্ক মৌসুমে পানির সংকটে ফসল উৎপাদনে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এ অঞ্চলের ভূপ্রকৃতির কারণে শুষ্ক মৌসুমে মাটির আর্দ্রতা কমে যায় এবং চাষাবাদ ব্যাহত হয়। অসম বৃষ্টিপাতের ফলে আমন ধানের চাষ দেরিতে হয় এবং পরবর্তী ফসলের চাষ বাধাগ্রস্ত হয়। এ অবস্থার দ্রুত সমাধানের দাবি জানান বক্তারা।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।