২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

বাকৃবির রোজি জামাল হলের নতুন নাম কৃষি কন্যা হল

এগ্রিবার্তা ডেস্ক ৭ জানুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বাকৃবির রোজি জামাল হলের নতুন নাম কৃষি কন্যা হল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি কন্যা হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে হল প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। সভায় সভাপতিত্ব করেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান খান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি অনুষদের শিক্ষক মিস পপি খাতুন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের হাউস টিউটর, নবীন শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

সভাপতির বক্তব্যে প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, "র‍্যাগিং কালচার পুরোপুরি নির্মূল করা হয়েছে। ফলে এখন শিক্ষার্থীরা একটি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে পারছে। মাদকদ্রব্য নির্মূলের জন্য প্রশাসন সচেষ্ট রয়েছে এবং শীঘ্রই হলে ক্যান্টিন সুবিধা চালু হবে।"

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।