২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সরকারের উদ্যোগে সারের মজুদ বাড়ানোর পরিকল্পনা

এগ্রিবার্তা ডেস্ক ২১ জানুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সরকারের উদ্যোগে সারের মজুদ বাড়ানোর পরিকল্পনা

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, সারের সংকটকে চিরতরে দূর করার জন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে সারের মজুদ বাড়ানোর ব্যবস্থা করা হবে।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) সদস্যদের জন্য কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষি সচিব জানান, সারের মজুদাগার নির্মাণের পাশাপাশি বন্ধ বা পরিত্যক্ত পাট কারখানাগুলোকে সারের মজুদাগার হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে বৈশ্বিক বাজার থেকে অফ সিজনে কম দামে সার আমদানি করে বছরে দেড় থেকে দুই হাজার কোটি টাকা সাশ্রয় করা যাবে।

এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে দেশের বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদিক অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরি এবং বিএজেএফ সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন। সার্বিক সমন্বয়ে ছিলেন বিএজেএফ সাংগঠনিক সম্পাদক আবু খালিদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।