১৮ অক্টোবর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

দুই একর জমিতে গোপনে গাঁজা চাষ, আগুনে পুড়িয়ে ধ্বংস

এগ্রিবার্তা ডেস্ক ২২ জানুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
দুই একর জমিতে গোপনে গাঁজা চাষ, আগুনে পুড়িয়ে ধ্বংস

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ে দুই একর জমিতে গোপনে গাঁজার চাষ করা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে এই চাষাবাদের খবর পায় সেনাবাহিনী। এরপর মঙ্গলবার সকালে সিন্দুকছড়ি এলাকার গাঁজার খেতটি আগুন দিয়ে ধ্বংস করা হয়।

সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামসের নির্দেশে অভিযানটি পরিচালিত হয়। অভিযানটির নেতৃত্ব দেন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম। সেনাবাহিনীর তথ্যমতে, একটি মাদক ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ে এই গাঁজার চাষ পরিচালনা করছিল। প্রশাসনের নজর এড়াতে তারা পাহাড়ের দুর্গম অংশকে বেছে নেয়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযানে ধ্বংস হওয়া গাঁজা খেতের বাজার মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, অভিযানে দুই একর জমির সমস্ত গাঁজার গাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।