২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

হিলিতে কমেছে আলু ও কাঁচামরিচের দাম

এগ্রিবার্তা ডেস্ক ৯ ফেব্রুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
হিলিতে কমেছে আলু ও কাঁচামরিচের দাম

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি আলু ও কাঁচামরিচের দাম। কেজি প্রতি আলু ৫ টাকা কমে ১০ টাকা এবং কাঁচামরিচ কেজি প্রতি ১০ টাকা কমে ২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে চাল, তেল এবং মসলার বাজার নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

হিলি বাজারের আলু ও কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলে, বাজারে সরবরা বৃদ্ধির কারণে কমতে শুরু করে দাম। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আগের থেকে বিক্রিও একটু বেড়েছে। এখন আলু ১০ থেকে ১৫ টাকা এবং কাঁচামরিচ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।