৩০ সেপ্টেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয়

এগ্রি বার্তা প্রতিবেদক ৩০ সেপ্টেম্বর ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১৩ বার পঠিত
শেয়ার করুন:
সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয়
সারের ডিলারদের চূড়ান্ত নিয়োগের বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারের ডিলার নিয়োগের লক্ষ্যে জেলা থেকে প্রাপ্ত তালিকা মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। তবে ডিলারদের চূড়ান্ত নিয়োগের বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।