২ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

বাকৃবি/ছাত্র সমিতি নির্বাচনসহ নতুন ডিনের কাছে ভেটেরিনারি শিক্ষার্থীদের ৪ দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি ১ নভেম্বর ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ৩৮ বার পঠিত
শেয়ার করুন:
বাকৃবি/ছাত্র সমিতি নির্বাচনসহ নতুন ডিনের কাছে ভেটেরিনারি শিক্ষার্থীদের ৪ দাবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান। রবিবার (১ নভেম্বর) বিকেল ৫টায় ডিন কার্যালয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাকৃবি শাখা (BVSWA-BAU) ও অনুষদের বিভিন্ন লেভেলের শিক্ষার্থীরা। এ সময় অনুষদীয় ছাত্র সংসদ নির্বাচনসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরে চারটি দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে যে চারটি দাবি তুলে ধরা হয় সেগুলো হলো - সেমিস্টারের মেয়াদ যৌক্তিকভাবে কমিয়ে সেশনজট নিরসন, শ্রেণিকক্ষ ও শৌচাগার সংস্কার, অনুষদে ক্যাফেটেরিয়া চালু এবং দ্রুততম সময়ে ছাত্রসমিতির নির্বাচন আয়োজন।

শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যাম্পাসজীবনের মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি আন্তরিক। সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে যথাসম্ভব কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত ডিনের সহযোগিতা ও কার্যকর উদ্যোগে ভেটেরিনারি অনুষদের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে। একই সঙ্গে অনুষদে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি আসবে।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।