২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

পাবনায় ৩ দিনের কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন

এগ্রিবার্তা ডেস্ক: ৩ অক্টোবর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
পাবনায় ৩ দিনের কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন

পাবনায় চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২ অক্টোবর ২০২৪ বিকাল ৪টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়, খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশের চরাঞ্চলগুলোতে কৃষির উপর নির্ভরশীল অধিকাংশ মানুষ। চরাঞ্চলের পতিত জমিগুলোকে কৃষির আওতায় এনে উচ্চমূল্যের ফসল উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে কৃষি কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণার্থীদের পরিবারভিত্তিক পুষ্টি বাগান এবং ফসল রক্ষায় সচেতন থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ আব্দুল মজিদ এবং অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নুরে আলম।

৩ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে চরাঞ্চলের ফসল উৎপাদন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রযুক্তি, শস্য বিন্যাস ও বৈচিত্র্য, জৈব সার উৎপাদন, পলি মালচ এবং কৃষি যান্ত্রিকীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।