২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ব্রিতে কর্মশালা অনুষ্ঠিত

এগ্রিবার্তা ডেস্ক: ৪ অক্টোবর ২০২৪ · ৪ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ব্রিতে কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে "হাওর অঞ্চলের জন্য স্বল্প-মেয়াদী ঠান্ডা-সহনশীল ধানের জাত উন্নয়ন" শীর্ষক প্রকল্পের গবেষণা অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন। ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হোমনাথ ভান্ডারি। উল্লেখ্য, কেজিএফ এর অর্থায়নে ইজজও এবং ওজজও যৌথভাবে এ প্রকল্পটি ২০২০ সাল থেকে বাস্তবায়ন করে আসছে, যা ২০২৫ সালে শেষ হবে।

কর্মশালায় ইরির রাইস ব্রিডার এবং প্রকল্পের প্রধান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম গত চার বছরের গবেষণা ও কার্যক্রমের ওভারভিউ উপস্থাপন করেন। ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রকল্পের প্রধান (ব্রি অংশ) ড. পার্থ সারথী বিশ্বাস ২০২৩-২৪ সালের কার্যক্রম ও গবেষণার ফলাফল এবং ২০২৪-২৫ সালের কর্মপরিকল্পনা তুলে ধরেন। গত চার বছরে প্রকল্পের মাধ্যমে ১১৫টি ক্রস নিশ্চিত করা হয়েছে এবং জএঅ এর মাধ্যমে ৭৩,৩৬০টি কৌলিক সারি উদ্ভাবন করা হয়েছে। এছাড়াও, খঝঞ ট্রায়ালের মাধ্যমে ১১,৯৭২টি ফিক্সড লাইন মূল্যায়ন করা হয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কেজিএফ-এর নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেজিএফ-এর পরিচালক (শস্য ও প্রাকৃতিক সম্পদ) ড. মো. আক্কাস আলী।

প্রধান অতিথি ড. মোহাম্মদ খালেকুজ্জামান উল্লেখ করেন যে, ব্রি উদ্ভাবিত একটি অগ্রগামী সারি হাওর অঞ্চলে বিভিন্ন পরীক্ষায় ইতিবাচক ফলাফল প্রদর্শন করেছে, যা ভবিষ্যতে হাওর অঞ্চলের জন্য স্বল্প জীবনকালীন ঠান্ডা-সহনশীল ধানের জাত হিসাবে অবমুক্ত হতে পারে। এই উদ্ভাবন দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কেজিএফকে ধন্যবাদ জানান এমন একটি প্রকল্পে অর্থায়ন করার জন্য এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের প্রচেষ্টার জন্য প্রশংসা করেন। কর্মশালায় উঠে আসা পরামর্শগুলোকে ভবিষ্যত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার উপরও তিনি গুরুত্বারোপ করেন।

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।