২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ব্রি'র অবদান দেশের জন্য অনন্য

এগ্রিবার্তা ডেস্ক: ৯ অক্টোবর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ব্রি'র অবদান দেশের জন্য অনন্য

কৃষি জমি রক্ষায় বহুতল ভবন নির্মাণের আহ্বান কৃষি উপদেষ্টার

গাজীপুর, মঙ্গলবার: দেশের কৃষি জমি কোনোভাবেই নষ্ট করা যাবে না, বরং প্রয়োজনে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে কৃষি জমি সংরক্ষণ করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ (৮ অক্টোবর ২০২৪) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তর পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

তিনি ব্রির অবদানের প্রশংসা করে বলেন, "দেশের খাদ্য নিরাপত্তায় ব্রি-এর অবদান অতুলনীয়।" এ উপলক্ষে ব্রির মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় কৃষি জমি রক্ষার গুরুত্বারোপ করেন এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় তিনি ব্রির বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান, যিনি স্বাগত বক্তব্যে ব্রির সাফল্য, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ।

সভায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানগণ, ব্রির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে, কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ব্রির সদর দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এরপর তিনি ব্রির প্রশিক্ষণ ভবন সংলগ্ন গবেষণা মাঠ, ব্রি রাইস মিউজিয়াম, জিন ব্যাংক, এফএমপিএইচটি গবেষণা ওয়ার্কশপ, সেন্ট্রাল ল্যাব ও বিভিন্ন বিভাগের স্টল পরিদর্শন করেন।

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।