ধান কাটার উৎসব: ঠাকুরগাঁওয়ে চলছে কৃষি উদযাপন
ঠাকুরগাঁওয়ে আগাম জাতের ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। কৃষক ও কৃষাণিরা নতুন ধান কেটে, মাড়াই করে এবং সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। এদিকে, ধানের জমিতে আগাম জাতের আলু চাষের প্রস্তুতিও নিচ্ছেন তারা। ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলায় চলতি আমন মৌসুমে আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব শুরু হয়েছে।
কৃষকেরা ধান কাটার পর মেশিন দিয়ে মাড়াই করে বিক্রি করছেন। শ্রমিকরা মাঠেই সকালের ও দুপুরের খাবার খাচ্ছেন। বর্তমানে বাজারে প্রতি মণ ধান ১০০০-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কৃষকদের জন্য সুখবর। ধান বিক্রির টাকায় আলু চাষ করতে পারছেন তারা, ফলে কৃষকরা খুশি।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় মোট ১ লাখ ৩৭ হাজার ৫৬০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে, যার মধ্যে প্রায় ১৫ হাজার হেক্টরে বিভিন্ন আগাম জাতের ধানের চাষ করা হয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম জানান, জেলায় আগাম আমন ধান কাটা শুরু হয়েছে এবং বিশেষ করে স্বল্পমেয়াদি ধানের কাটা-মাড়াই চলছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।