চট্টগ্রামে নিত্যপণ্যের দাম কমছে
চট্টগ্রামে সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য একটি সেলস সেন্টার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ফরিদা খানম। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে নগরীর রিয়াজুদ্দিন বাজারে এই সেলস সেন্টারের উদ্বোধন করা হয়, যেখানে লাউ ও পেঁপে ২০ টাকা, ডজন ডিম ১৩০ টাকা, পটল ৪০ টাকা এবং পেঁয়াজ ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম বাজারের তুলনায় ২০ থেকে ৪০ টাকা কম।
জেলা প্রশাসক জানান, তারা নগরীর ৬টি স্পটে কম দামে পণ্য বিক্রি করছেন। কর্ণফুলী মার্কেট, বক্সিরহাট, পাহাড়তলীসহ সাতটি স্থানে একসঙ্গে এই সেলস সেন্টার চালু হয়েছে। বিভিন্ন সংস্থার সহযোগিতায় বাজারে পণ্যের দাম কমছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
ছাত্র প্রতিনিধি জোবায়ের আহমেদ বলেন, “আমরা মানুষের সহায়তায় কাজ করছি যাতে তাদের কষ্ট লাঘব হয়।” ক্রেতা হামিদুল ইসলাম বলেন, “এখানে বাজার মূল্যের চেয়ে কম দামে সবকিছু পাওয়া যায়।”
এদিকে, নগরীর চকবাজারে সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় পণ্য কিনছেন। কৃষি বিপণন অধিদপ্তর সেখানে পেঁয়াজ ৭০ টাকা, আলু ৩০ টাকা এবং ডিম ১৩০ টাকায় বিক্রি করছে। বহদ্দারহাট ও দুই নম্বর গেইটসহ বিভিন্ন স্থানে ছাত্র প্রতিনিধিরা ট্রাকে করে কম দামে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।