বারান্দায় সবজি চাষ: কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা
শীতকালের আগমন ঘটতে চলেছে, আর রাতের হিমেল হাওয়ার অনুভূতি পাওয়া যাচ্ছে। শীত মানেই বাজারে নানা ধরনের সবজির উপস্থিতি। অনেকেই এই সময়ের অপেক্ষায় দিন গুনছেন। পালংশাক, ফুলকপি, সিম, পেঁয়াজকলি— শীতে বাজারের ব্যাগ যেন ভরে যায়। তবে কিছু সবজি চাইলে বারান্দাতেই ফলানো সম্ভব। বাড়িতে উৎপাদিত শীতকালীন সবজির স্বাদ আলাদা। তবে বাগান তৈরির পূর্ব অভিজ্ঞতা না থাকলে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন।
১) বারান্দায় যে গাছই লাগান, তা পর্যাপ্ত আলো ও বাতাস পেতে হবে। পানি জমে না যায়, সেদিকেও নজর রাখতে হবে।
২) টবের মাটি তৈরির সময় জৈব উপাদানের ঘাটতি না হয়, তা নিশ্চিত করুন। রাসায়নিক সার ব্যবহার না করতে চাইলে জৈব সার ব্যবহার করা যেতে পারে। গাছ লাগানোর আগে টবের মাটি কিছুটা খুঁচিয়ে দিতে হবে।
৩) টবের আকার খুবই গুরুত্বপূর্ণ। সব গাছের জন্য একই আকারের টব ব্যবহার করা উচিত নয়। ধনে পাতা, পুদিনা পাতা, টমেটো, বেগুন, মরিচ বা ক্যাপসিকাম লাগাতে ৪-৫ ইঞ্চির টব বেছে নিন।
৪) বারান্দার বাগানে কীটনাশক ব্যবহারে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশুদের জন্য কীটনাশক বিপজ্জনক হতে পারে। ঘরোয়া উপাদান দিয়েও গাছের যত্ন নেওয়া সম্ভব।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।