কৃষি মার্কেটের জন্য জায়গা খুঁজছি : কৃষি সচিব
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান জানিয়েছেন, রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আদলে সারা দেশে নতুন কৃষি মার্কেট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই মার্কেটগুলো মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে খুচরা বিক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির সুযোগ দেবে। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “আমরা নতুন জায়গা খুঁজছি যেখানে এই মার্কেটগুলো স্থাপন করা হবে।”
এমদাদ উল্লাহ আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো, খুচরা বিক্রেতারা কম দামে পণ্য কিনে বিক্রি করতে পারবেন এবং ভোক্তারাও সাশ্রয়ী মূল্যে পণ্য পাবেন।” তবে কৃষি মন্ত্রণালয়ের শহরে নিজস্ব জায়গা না থাকায় সিটি করপোরেশনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।
তিনি উল্লেখ করেন, “মোহাম্মদপুর কৃষি মার্কেট এক সময় আমাদের অধীনে ছিল এবং বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কেবল খামারবাড়ীর মার্কেটটি রয়েছে।” তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মানুষের জন্য পণ্য সহজলভ্য হবে এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।