মুরগির খামার নিয়ে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর
মাগুরার বালিয়া ডাঙ্গা গ্রামে মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে গ্রামবাসীর সঙ্গে খামার ব্যবসায়ীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে এই সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে এবং বেশ কিছু বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী শামীম দীর্ঘদিন ধরে গ্রামের বসতবাড়ির পাশে মুরগির খামার গড়ে তুলেছেন। এতে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যা গ্রামের মানুষের জন্য অসহনীয় হয়ে উঠেছে। গ্রামবাসী একাধিকবার মৌখিকভাবে শামীমকে সতর্ক করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। বরং, পূর্ব পরিকল্পনা অনুযায়ী শামীম ও তার লোকজন গ্রামবাসীর ওপর হামলা চালায়। এই ঘটনায় ৩০ জন আহত হয় এবং তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন রিফাত (২০), জিহাদ (১৬), মাহামুদ (৩০), আকিদুল (৩৫), রাসলে (২৫), রনি (২৭) এবং ইমাম (৪০)।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আয়ুব আলী জানান, মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে সংঘর্ষ শুরু হয় এবং উভয় পক্ষের লোকজন আহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।