কলাপাড়ায় জমির ক্ষতিগ্রস্তদের সমর্থনে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে অধিগ্রহীত অব্যবহৃত কৃষি জমি ইজারা না দিয়ে জমির মালিকদের চাষাবাদ করার সুযোগ দেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পায়রা বন্দরের অধিগ্রহীত জমির ক্ষতিগ্রস্ত পরিবারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কৃষক জসিম উদ্দিন মৃধা, মজিবর প্যাদা, সজল বিশ্বা, ইব্রাহিম সাউগার প্রমুখ। বক্তারা বলেন, পায়রা বন্দরের জমি অধিগ্রহণের পরও ক্ষতিগ্রস্ত অনেক মালিক এখনও জমির মূল্য পাননি। অধিগ্রহণকৃত জমির ফসলের ওপর নির্ভর করে কৃষকদের সংসার চলে। তারা অভিযোগ করেন যে, অব্যবহৃত কৃষিজমি ইজারা না দিয়ে বন্দর কর্তৃপক্ষ বাইরের লোকজনকে ইজারা দেওয়ার চেষ্টা করছে।
এ কারণে বক্তারা দাবি করেন, যাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে, তাদেরই চাষাবাদ করার সুযোগ দেওয়া হোক। অন্যথায় তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।