২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

রাঙ্গুনিয়ায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ বিতরণ

এগ্রিবার্তা ডেস্ক ৬ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
রাঙ্গুনিয়ায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ বিতরণ

রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে বিনামূল্যে শীতকালীন শাকসবজির বীজ ও অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার।

এই দিন একজন কৃষককে বসতবাড়িতে শাকসবজি চাষের জন্য আট ধরনের ২০ প্যাকেট বীজ দেওয়া হয় এবং নগদ অর্থ সহায়তা হিসেবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০০০ টাকা প্রদান করা হয়। মোট ৭০০ জন কৃষককে এভাবে সহায়তা দেওয়া হয়েছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।