২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

৩৩ টাকা কেজিতে ধান ও ৪৭ টাকা কেজি দরে চাল কিনবে সরকার

এগ্রিবার্তা ডেস্ক ৭ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
৩৩ টাকা কেজিতে ধান ও ৪৭ টাকা কেজি দরে চাল কিনবে সরকার

সরকার আগামী আমন মৌসুমে প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকা, ধান ৩৩ টাকা এবং আতপ চাল ৪৬ টাকা দরে ক্রয় করবে। এই সিদ্ধান্ত আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠকে গৃহীত হয়েছে।

বৈঠক শেষে খাদ্যসচিব মো. মাসুদুল হাসান জানান, সরকার আগামী মৌসুমে সাড়ে ৩ লাখ টন ধান, সাড়ে ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল সংগ্রহ করবে। সেদ্ধ চাল ও ধান ক্রয় করা হবে ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত, আর আতপ চাল সংগ্রহ করা হবে ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, চাল ও গমের প্রয়োজনীয় মজুত নিশ্চিত করতে প্রয়োজনের তুলনায় কিছুটা বেশি আমদানি ও সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণে ভোক্তা ও কৃষকদের স্বার্থ বিবেচনা করা হয়েছে।

এছাড়া, সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম এবং ভারত থেকে ৫০ হাজার টন বাসমতি সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আমদানিতে মোট ব্যয় হবে ৪৬৭ কোটি টাকা।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।